শচিন টেন্ডুলকার আজীবনের সেরা : ব্রেট লী

খেলোয়াড়ি জীবনে ফর্মের তুঙ্গে থাকার সময় বিশ্বের বহু ব্যাটসম্যানের জীবনকে করেছেন অতিষ্ঠ। আর ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সমপ্রতি পিতৃত্বের স্বাদ পাওয়া ব্রেট লী নিজের জীবনটা বেশ উপভোগ করছেন। নিজের ব্যান্ড দলের প্রচারণায় বর্তমানে ভারত রয়েছেন তিনি। তার প্রিয় ব্যাটসম্যান কে ছিলেন প্রশ্নের জবাবে দ্বিধাহীনভাবেই লি জানিয়েছেন শচিন টেন্ডুলকারের নাম। তার মতে হাশিম আমলা, বিরাট কোহলি এবং মাইকেল ক্লার্কের মত খেলোয়াড়রা সমপ্রতি নিজেদের সেরা ফর্মে আছেন। তবে টেন্ডুলকার কাল, আজ এবং সারাজীবনই সেরা। তিনি বলেন, ‘আমলা একজন লিজেন্ড, কোহলি স্বল্প সময়ের মধ্যে অনেক কিছু অর্জন করেছেন এবং ক্লার্ক বেশ কিছু দিন যাবত ভাল খেলছেন। কিন্তু শচিনের মত একজন যখন ২০০তম টেস্ট ম্যাচের দ্বার প্রান্তে আসে তখন তাকে ছাড়িয়ে যাওয়াটা সত্যিই কঠিন।’ লী’র মতে খুব স্বাভাবিকভাবেই এই মুহূর্তে বিশ্বের সেরা বোলার ডেল স্টেইনকারন তার ফিটনেস ধারাবাহিকতা।মুচকি হেসে সাবেক এ ফাস্ট বোলার বলেন, ‘স্টেইনের যে বিষয়টা আমার সবচেয়ে পছন্দের তা হলো কোন প্রকার ইনজুড়ি ছাড়াই সে খেলে যাচ্ছে এবং যা একজন ফাস্ট বোলারের বাড়তি পাওনা।’ বাসস