মোহামেডানের অভিনন্দন
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২২:০১
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে নবনির্বাচিত পরিচালক মণ্ডলীকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের সভাপতি, পরিচালক মণ্ডলী ও স্থায়ী সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে। মোহামেডান আশা প্রকাশ করছে, বিসিবি’র নবনির্বাচিত পরিচালক মণ্ডলীর সুযোগ্য নেতৃত্ব ও কর্মদক্ষতায় বাংলাদেশের ক্রিকেটের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটবে এবং এদেশের অগ্রসরমান ক্রিকেট ধীরে ধীরে তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবে। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড নবনির্বাচিত পরিচালক মণ্ডলীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছে।