ইন্দোনেশিয়ার দাবায় রাজীবের জয়

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গ্র্যান্ড শহিদ জায়া হোটেলে গতকাল শুরু হয়েছে ইন্দোনেশীয় ওপেন চেস চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ হতে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব অংশ নিয়েছেন। গতকাল অনুষ্ঠিত প্রথম রাউন্ডে রাজীব ইন্দোনেশিয়ার ফিদে মাস্টার মাহমুদ সাইরিফকে হারিয়ে শুভ সূচনা করেন। প্রথম রাউন্ডে রাজীব কালো ঘুঁটি নিয়ে খেলে জয়ী হন। ৩০টি দেশের ৩৮ জন গ্র্যান্ডমাস্টার, ১০ জন মহিলা গ্র্যান্ডমাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০৮ জন দাবাড়ু অংশ নিয়েছেন। ২৭০৩ রেটিংধারী ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আলেকজান্ডার মোইসিনকো এ চ্যাম্পিয়নশিপের শীর্ষ রেটিংধারী দাবাড়ু এবং ইংল্যান্ডের গ্র্যান্ডমাস্টার নাইজেল শর্ট এ ইভেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রেটিংধারী দাবাড়ু। এশিয়ার বৃহত্ অর্থ পুরস্কারের দাবা টুর্নামেন্ট বিজয়ীদের নগদ এক লক্ষ মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হবে এবং চ্যাম্পিয়ন পাবেন কুুড়ি হাজার মার্কিন ডলার।