চুয়াডাঙ্গাসহ চার জেলায় রবিবার জামায়াত শিবিরের হরতাল
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৩, ২২:২২
চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের গুলিতে শিবির কর্মী রফিকুল ইসলাম (২১) নিহত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা জামায়াতের আমীর আনোয়ারুল হক মালিক সাংবাদিকদের জানান, চুয়াঙ্গা জেলায় আগামীকাল শুক্রবার দোয়া মাহফিল, শনিবার বিক্ষোভ মিছিল ও রবিবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর ও ঝিনাইদহ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াত শিবির।