গাংনীতে দুটি বোমা উদ্ধার

উপজেলার সীমান্তবর্তী সহড়াতলা ও গরিবপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি বোমা উদ্ধার করেছে র্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার র্যাব-৬ (গাংনী) ক্যাম্পের সদস্যরা সহড়াতলা ও গরিবপুর গ্রামের একটি বিলের পাশে বোমা দুটি উদ্ধার করা হয়। র্যাব ক্যাম্প কমান্ডার এএসপি জানান, ভারতীয় সীমান্ত ঘেঁষা গরিবপুর গ্রামে গত বুধবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের হামলায় স্থানীয় এক যুবক নিহত হয়। ধারণা করা হচ্ছে, ওইদিন ডাকাত দল হয়তো বোমা দুটি ফেলে যেতে পারে।