সুবিধা বঞ্চিত-কর্মজীবী শিশুদের দুর্গাপূজায় নতুন পোশাক বিতরণ

রাজধানীর লালবাগ ও চকবাজার থানায় প্রায় ২শ’ সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুকে স্থানীয় জনসাধারণের অর্থায়নে প্রদীপন ও সেভ দা চিলড্রেনের সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষে নতুন পোশাক ও স্যান্ডেল বিতরণ করা হয়। স্থানীয় আজাদ মুসলিম পাবলিক লাইব্রেরি হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। স্থানীয় শিশু সুরক্ষা কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং প্রদীপন প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমাজ সেবক ও কারখানা এসোসিয়েশন নেতা আবু তালেব। বিশেষ অতিথি ছিলেন লালবাগ কর্মজীবী নেটওয়ার্ক ফোরাম সভাপতি শেখ আনিছ হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির প্রমুখ। - প্রেস বিজ্ঞপ্তি