৬০ কোটি রুপি ব্যয়ে বাড়ি কিনলেন আমির
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২০:৩৫
সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে মানুষ কত কিছুই না করেন। আর সেই সুন্দর ও শখ যদি একই রেখায় থাকে, তাহলে তো এর তোলা ১৬ আনা হলেও আপত্তি থাকে না। ঠিক এরকমই একটি ঘটনা ঘটল আমির খানের বেলায়। ৬০ কোটি রুপি ব্যয়ে একটি বাড়ি কিনলেন আমির খান। সমুদ্রমুখী এই বাড়িটি তার এতই পছন্দ হয়েছে যে, গত বেশ কয়েকমাস ধরে ১০ লক্ষ রুপি মাসিক ভাড়া দিয়ে সেখানেই থাকছেন তিনি। উদ্দেশ্য একটাই, যেকোনো মূল্যে আমিরের এ বাড়িটি চাই। বাড়ির ঠিক সামনেই সমুদ্র। প্রাকৃতিক আলো আর নির্মল বাতাস তাকে বেশ আকৃষ্ট করেছে। শুধু তাই নয়, বাড়ির পাশে রয়েছে পলি পাহাড়। বাড়িটি শুধু আমিরেরই নয়, স্ত্রী কিরণ রাওয়েরও পছন্দ হয়েছে যথেষ্ট। দোতলা বিশিষ্ট ৫ হাজার বর্গফুটের এই বাড়িটি বান্দ্রার কার্টার রোডে অবস্থিত।