ফুকুশিমায় তেজস্ক্রিয়তার মাত্রা ২ বছরের মধ্যে সর্বোচ্চ
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২০:৩৭
জাপানে দুর্ঘটনাকবলিত ফুকুশিমা পরমাণু বিদ্যুেকন্দ্রের ক্ষতিগ্রস্ত পারমাণবিক চুল্লির কাছের সাগরের পানিতে তেজস্ক্রিয়তার মাত্রা এ সপ্তাহে দু’বছরের মধ্যে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে। ফুকুশিমা কেন্দ্র পরিচালনাকারী টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) বৃহস্পতিবার একথা জানায়।
বুধবার উচ্চমাত্রার তেজস্ক্রিয় দূষণের শিকার হয়েছে ফুকুশিমা কেন্দ্রের দুই কর্মী। এদিন তেজস্ক্রিয়তার মাত্রা এর আগের দিনের চেয়ে ১৩ গুণ বেড়ে যায়। ২০১১ সালের পর এটিই সর্বোচ্চ মাত্রার তেজস্ক্রিয় দূষণ। টেপকো এ পরিস্থিতি সামাল দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে আসলেও বুধবার ফুকুশিমা কেন্দ্রের এক কর্মীর ভুলের কারণে ৭ টন উচ্চমাত্রার তেজস্ক্রিয় পানি ছড়িয়ে পড়ে। ২নং পরমাণু চুল্লির বাইরে তেজস্ক্রিয়তার মাত্রা বুধবার ১৩ গুণেরও বেশি বেড়ে যায়। ওই চুল্লিভবনের কাছে নির্মাণ কাজের কারণে এমনটি ঘটেছে বলে জানায় টেপকো।