গাজীপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:১৪
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় রুস্তম আলী (৭০) নামে এক ব্যবসায়ীকে মাথায় ও গলায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তার বাড়ি বাঘেরহাটের কচুয়া থানার মাধবকাটি গ্রামে।
পুলিশ ও স্থানীয়সূত্র জানায়, রুস্তম আলী গাজীপুর শহরের কোনাবাড়ী আমবাগ এলাকায় ইলিয়াস আলীর বাড়িতে ভাড়া থেকে আমবাগ রোডে জুতার ব্যবসা করতেন। দোকানের মালামাল বিক্রির ২০ হাজার টাকা ও এক সমিতি থেকে ঋণ নেয়া ৫০ হাজার টাকাসহ গত বুধবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে পড়েন। রাতে কোন এক সময় দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙ্গে তার কাছে থাকা নগদ ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। সম্ভবত এ সময় তিনি বাধা দিলে দুর্বৃত্তরা তাকে খুন করে। বৃহস্পতিবার সকালে তার দোকানের কর্মচারী এসে দেখে দোকানের তালা ভাঙ্গা, ভিতরে রুস্তমের রক্তাক্ত লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।