আন্তর্জাতিক বালিকা দিবস পালন

‘গার্ল ইন দ্যা লিড’ কে প্রতিপাদ্য করে সুনেতৃত্বের মিলিনিয়াম লক্ষ্যমাত্রা অর্জনের ব্রত নিয়ে আন্তর্জাতিক বালিকা দিবস পালিত হলো। বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন ওয়ার্ল্ড এসোসিয়েশন অব গার্ল গাইড এন্ড গার্ল স্কাউট (ডাব্লিউএজিজিজিএস)-এর সদস্য দেশ হিসেবে বিশ্বের ১৪৬টি দেশের সাথে দ্বিতীয় বিশ্ব বালিকা দিবস পালন করেছে। গতকাল দিবসটি উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশনের জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমামের নেতৃত্বে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে প্রতিষ্ঠানটি। শোভাযাত্রাটি বেলীরোডস্থ গাইড হাউজ থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এসময় জাতীয় কমিশনার সৈয়দা রেহানা ইমাম বলেন, লর্ড ব্যাডেন পাওয়েল ও লেডি ওলেভ ব্যাডেন পাওয়েলের নেতৃত্বে ১০০ বছর আগে এ গার্ল গাইড আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল।