নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ডিসেম্বর
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:৩৯
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান-এর ভর্তি পরীক্ষার আগামী ২০-২১ ডিসেম্বর ২০১৩ অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্য সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এ বছর কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স, ফার্মেসী, এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং,. মাইক্রোবায়োলজি, এপ্লায়েড ম্যাথমেটিক্স, ইংরেজী, ফুড টেকনোলজী এন্ড নিউট্রিশন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড হ্যাজার্ড স্টাডিজ, বিজনেস এডমিনিস্ট্রেশন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইকনোমিক্স এন্ড পোভার্টি স্টাডিজ এবং কোস্টাল এগ্রিকালচার বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
নোয়াখালীর ডাকঘরে ২৬
লাখ টাকা আত্মসাত্
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর প্রধান ডাকঘরে কতিপয় কর্মকর্তা-কর্মচারী অনলাইন ব্যাংকিংয়ে জালিয়াতির করে ২৬ লাখ ৭৯ হাজার টাকা আত্মসাত্ করার অভিযোগ পাওয়া যায়। এ আত্মসাতের ঘটনা প্রকাশ পেলে ডাকঘরের ট্রেজারার আবু সাইয়েমকে আটক করে কর্তৃপক্ষ। এখবর পেয়ে সুধারাম থানার পুলিশ বৃহস্পতিবার ঘটনাস্থলে যায়। পরে বিষয়টি জানার পর পুলিশ স্থান ত্যাগ করে। পোস্ট মাস্টার এস এম সহিদ উল্যাহ জানান, অনলাইন ব্যাংকিং হিসাবে টাকার গরমিল পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ২৬ লাখ ৭৯ হাজার টাকা গরমিল রয়েছে। আরো টাকার গরমিল হয়েছে কিনা ও কারা এ জালিয়াতির সাথে জড়িত তা নিয়ে তদন্ত চলছে।