শিরোপা নিয়ে দেশে ফিরলেন মাশরাফি

ইত্তেফাক রিপোর্ট

ট্রাইনেশন কাপ নিয়ে গতকাল শনিবার মধ্যরাতে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে শিরোপা জয় নিয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি। বলেছেন, ট্রাইনেশন কাপ জয় বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যের সাফল্যের ফসল। তাই তাদেরকে ছাড়া কোন অনানুষ্ঠানিক বক্তব্যও আমি দিতে পারবো না।