ভুল ঘোষণা দেয়ায় সাঁথিয়ায় সংঘর্ষ
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৩, ২১:৪১
চলছে দু’দলের নৌকাবাইচ প্রতিযোগিতা। ধারাভাষ্যকার মাইকে ঘোষণা দিলেন আফড়া দল জয়ী ও বাগাবাড়ীর দল বিজয়ী। এ ঘোষণায় দু’দল আনন্দ প্রকাশ করেন। কিছুক্ষণ পরে ঘোষণা আসে বাগাবাড়ী দল বিজয়ী হয়েছে। অশিক্ষিত ভাষ্যকার আজমত আলীর এমন ঘোষণায় মুহূর্তের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এ ঘটনা ঘটে বুধবার পাবনার সাঁথিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঘুঘুদহ বিলে শহীদ আব্দুল খালেক নৌকাবাইচ প্রতিযোগিতায়। পরদিন বৃহস্পতিবার পরাজিত দল আফড়া দলের হামলায় আহত হয় নৌকাবাইচ কমিটির দুই সদস্য। পরাজিত আফড়া দল নৌকাবাইচ কমিটির সদস্যদের উপর হামলা ও হুমকি দিচ্ছে।