ঠাকুরগাঁওয়ে অর্থাভাবে ২১টি সড়কের কাজ বন্ধ

দীর্ঘদিন বিল না পেয়ে ২১টি সড়কের নির্মাণ কাজ ঠিকাদাররা বন্ধ করে রেখেছেন। এতে দুর্ভোগ চরমে উঠেছে। ঠাকুরওগাঁও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহানুর বলেন, বৃহত্তর রংপুর-দিনাজপুর প্রকল্পের তহবিল সংকটের কারণে সড়ক নির্মাণের কাজ কিছুটা ধীরগতিতে চলছে, এটা সত্য। জেলায় প্রকল্পের ৩৩টির মধ্যে ১২টি সড়কের কাজ শেষ হয়েছে। বাকি সড়কগুলোর কাজ গড়ে ৬০ থেকে ৭০ শতাংশ সমাপ্ত হয়েছে। চলতি বছরের মধ্যে প্রকল্পের তহবিল সংকট কেটে যাবে বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ঠিকাদার বলেন, ‘তহবিল না পাওয়া পর্যন্ত কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।’