মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনা

বিচার বিভাগীয় তদন্ত দাবি করল হেফাজত

চট্টগ্রামের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে হেফাজতে ইসলাম। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে হেফাজত নেতারা বিশিষ্ট আলেম মাওলানা হারুন ইজহারসহ গ্রেফতারকৃত সকল হেফাজত নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং আইন-শৃঙ্খলা বাহিনী প্রত্যাহার করে লালখান বাজার মাদ্রাসা খুলে দেয়ার দাবি জানান। হেফাজতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার প্রবীণ মুহাদ্দিস আল্লামা হাফেজ শামসুল আলম, নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মাওলানা সলিম উল্লাহ, সহ-সম্পাদক মাওলানা লোকমান হাকিম, বাথুয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মুহাম্মদ শফি প্রমুখ।