রেসিপি

ঈদের জন্য মজাদার রান্না

উত্সব মানেই খাবারের ভিন্নতা। ভোজ আয়োজনে উত্সবের ছটা না লাগলে কোনো উত্সবই যেন পরিপূর্ণতা পায় না। সেই ধারাবাহিকতায় ঈদুল আজহা যেন একটু বেশিই এগিয়ে। তার কারণ ঘরে ঘরে কোরবানির গোস্তের আমদানি। আর তাই ঈদুল আজহাকে সামনে রেখে কড়চায় থাকছে উত্সবের খাবারের কিছু ভিন্ন আয়োজন। নে হা রি উপকরণ :খাসির পায়া ১ কেজি, পানি ২ কাপ, লবণ পরিমাণমতো, হলুদ ৪ ভাগের ১ চা চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, তেল ৩ ভাগের ১ কাপ, ভাজা মসলা ১ চা চামচ, আদা-রসুন বাটা ২ টেবিল চামচ, আস্ত লাল মরিচ ৩ বা ৪টি, পেঁয়াজ বাটা ২ ভাগের ১ কাপ, গরম মসলা ৮-৯টি। প্রণালি :প্রথমে খাসির পায়া ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিন। এবার চুলায় চিলি অয়েল দিতে হবে। তারপর একের পর এক মসলা দিয়ে ভালোমতো কষাতে হবে। কষানোর পর পায়া দিয়ে দমে রান্না করতে হবে। তেল উপরে উঠে এলে গরম পানি দিতে হবে। এবার মাঝরি আঁচে রান্না করতে হবে। সিদ্ধ হলে নামিয়ে কাঁচা মরিচ ও ভাজা মসলা দিয়ে গরম গরম রুটি দিয়ে পরিবেশন করুন। কো র্মে ও য়া লী বি ফ বি রা নি ‘ক’ উপকরণ :বিফ ২ ভাগের ১ কাপ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ২ টেবিল চামচ, ব্রেড ৪ পিস, ডিম ১টি, পেঁয়াজ কুচি ২ ভাগের ১ কাপ, কারি পাউডার ১ চা চামচ, টেরাগন ১ চা চামচ, লবণ পরিমাণমতো, ভাজা মসলা ১ চা চামচ, টমেটো পেস্ট ১ চা চামচ। ‘খ’ উপকরণ :পোলাওয়ের চাল ২ কাপ, কাঁচামরিচ ৩-৪টি, গরম পানি ৪ কাপ, বাটার অয়েল ৪ ভাগের ১ কাপ, এলাচ, দারুচিনি কয়েকটি, লবণ পরিমাণমতো, গোলাপজল ৪ ভাগের ১ চা চামচ। প্রণালি :‘ক’ উপকরণ একত্রে মিশিয়ে গোল করে ডুবো তেলে ভেজে নিন। এবার ‘খ’ উপকরণ দিয়ে পোলাও রান্না করে ‘ক’ উপকরণগুলো মিশিয়ে নিন। রে শ মি কা বা ব উপকরণ :আলু সিদ্ধ ১টি, পেঁয়াজ বাটা ১ চা চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচামরিচ ১ চা চামচ, বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, লবণ পরিমাণমতো, সরিষার তেল ভাজার জন্য, কাবাব মসলা ১ চা চামচ, নারকেল বাটা ২ ভাগের ১ কাপ, ডিম ২ ভাগের ১টি। প্রণালি :সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিক্স করে অভাল শেপে ভেজে নিন। গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করুন অথবা পোলাওয়ের সাথে দিতে পারেন। খা সি র স্পে শা ল রে জা লা উপকরণ :খাসির মাংস ১ কেজি, রসুন বাটা ১ চা চামচ, কিসমিস বাটা ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৮-১০টি, ঘি ও চিলি অয়েল মিশ্রণ ২ ভাগের ১ কাপ, জর্দার রঙ, ঘন কেওড়া ১ চা চামচ, লবণ পরিমাণমতো, রোজখেরি বাটা ১ চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, টমেটো পেস্ট ২ চা চামচ, টক দই ৪ ভাগের ১ কাপ, বাটা পেঁয়াজ ২ ভাগে ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, পোস্তদানা বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা ৪ ভাগের ১ কাপ, কারি পাউডার ১ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, গরম মসলা ৪-৫টি। প্রণালি :চুলায় ঘি এবং চিলি অয়েল দিয়ে গরম মসলা দিন। এবার বাটা মসলাগুলো কষিয়ে মাংস দিন। ১ কাপ গরম পানি দিন। সিদ্ধ হলে নামিয়ে বাদাম কিসমিস দিয়ে ডেকোরেশন করুন। রান্নার সবশেষে ঘন কেওড়া, রঙপানি, গুঁড়া দুধ (২ টেবিল চামচ) একসাথে গুলে নিন। ঝা ল কো প্তা উপকরণ :খাসির কিমা ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, টমেটোর সস ৩ চা চামচ, কাঁচামরিচ কুচি ২ চা চামচ, তেল ভাজার জন্য, কর্নফ্লাওয়ার পরিমাণমতো, ডিম ১টি, লবণ পরিমাণমতো, কাবাব মসলা ১ চা চামচ। প্রণালি :সমস্ত উপকরণগুলো একটি পাত্রে ভালোমতো মেখে কোপ্তা করে ডুবো তেলে ভেজে নিন। মু র গি র রো স্ট উপকরণ :মুরগি (বড়) ১টি দেড় কেজি, টকদই ১ কাপ, মিষ্টিদই ২ ভাগের ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, গোলাপজল ২ ভাগের ১ চা চামচ, তেল ১ পোয়া (৪ ভাগের ১ সের), পেঁয়াজ কুচি ১ পোয়া, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ২ ভাগের ১ টেবিল চামচ, জয়ত্রী/জয়ফল ২ ভাগের ১ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, দুধ (ঘন) ১ কাপ, তেজপাতা ২/৩ টা, এলাচ, দারুচিনি ৩টা করে, কিসমিস বাটা ২ চা চামচ, পানি ২ ভাগের ১ কাপ, লবণ স্বাদমতো, জাফরান রং অল্প। প্রণালি :পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে। মুরগি টকদইয়ে মেখে আধা ঘণ্টা রাখতে হবে। টকদই থেকে তুলে জাফরান রং মেখে ডুবো তেলে হালকাভাবে ভেজে নিতে হবে। হাঁড়িতে তেল দিয়ে ২ ভাগের ১ ভাগ পেঁয়াজ ভাজা ও বাকি টকদই, মিষ্টিদই, বাটামসলা ও মরিচ গুঁড়া দিয়ে রান্না করতে হবে। ক্রি স্পি সে মা ই উপকরণ :কুলসন সেমাই ১ প্যাকেট, গুঁড়া দুধ পরিমাণমতো, বাদাম ৪ ভাগের ১ কাপ, ঘি ৩ ভাগের ১ কাপ, এলাচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি গুঁড়া ১ চা চামচ। প্রণালি :প্রথমে চুলায় কড়াই দিয়ে ঘি দিতে হবে তারপর সেমাই দিয়ে ভাজাভাজা করতে হবে। এবার মসলা দিয়ে আবার ভাজাভাজা করুন। তারপর দুধ দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। এবার ট্রেতে ঘি স্প্রট করে সেমাই ঢেলে দিন এবং স্টিলের গ্লাস দিয়ে সমান করে উপরে বাদাম ছিটিয়ে দিয়ে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিন। এভাবে তৈরি হয়ে গেল ক্রিস্পি সেমাই। কো রি ন্ডা র রা ই স উপকরণ :পোলাও ২ কাপ, নারকেলের দুধ ১ কাপ, পানি ২ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, কাঁচামরিচ ৪-৫টি, পেঁয়াজ ১টি (বেরেস্তা), মরিচ গুঁড়া ১ চা চামচ, এলাচ লঙ ৪-৫টি, ঘি ৩ ভাগের ১ কাপ, লবণ পরিমাণমতো। প্রণালি :প্রথমে চাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর চুলায় পাত্রে ঘি দিয়ে এলাচ লঙ দিয়ে চাল ভালোভাবে ভাজতে হবে। এবার পানি, দুধ ও নারকেলের দুধ দিয়ে ঢেকে রান্না করুন।