প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পাঠ প্রস্তুতি

বিজ্ঞান জান্নাতুল ফেরদৌস স্বর্ণা,সহকারি শিক্ষক ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা গতকালের পর সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ: ১–৪০=৪০ ১৫. বিশাল সৌরজগত্ কিসের সদস্য? ক) পৃথিবীর খ) ধূমকেতুর গ) সূর্যের ঘ) মহাবিশ্বের উ:ঘ ১৬. বছরের যে কোন সময়ে ব্যবহার করার জন্য খাদ্যদ্রব্যকে গচ্ছিত রাখাকে বলে— ক) সুষমখাদ্য খ) জাঙ্কফুড গ) বিশুদ্ধ খাদ্য ঘ) খাদ্য সংরক্ষণ উ:ঘ ১৭. সৌরজগত্ কোন গ্যালাক্সির সদস্য? ক) ছায়াপথ খ) নক্ষত্র গ) নীহারিকা ঘ) ধূমকেতু ১৮. পানি বিশুদ্ধকরণে কী ব্যবহূত হয়? ক) ব্লিচিং পাউডার খ) হ্যালোজেন ট্যাবলেট গ) সোডা ঘ) ক ও খ উ:ঘ ১৯. একটানা কতক্ষণ টেলিভিশন দেখা ক্ষতিকর? ক) ৬০ মিনিট খ) ১২০ মিনিট গ) ৯০ মিনিট ঘ) ১৬০ মিনিট উ:খ ২০. ক্যালকুলেটরে কোন শক্তি ব্যবহার করা হয়? ক) বায়ুশক্তি খ) তাপশক্তি গ) সৌরশক্তি ঘ) আলোকশক্তি উ:গ ২১. ডায়রিয়ার ফলে শরীরে কি সমস্যা দেখা দেয়? ক) রক্তস্বল্পতা খ) পানিস্বল্পতা গ) ভিটামিনের অভাব ঘ) পঙ্গুত্ব উ:খ ২২. ডায়রিয়া, কলেরা, আমাশয় কিসের মাধ্যমে ছড়ায়? ক) পানি খ) বায়ু গ) আলো ঘ) খাবার উ:খ ২৩. কোন উেসর পানির স্বাদ লবণাক্ত? ক) সমুদ্রের খ) নদীর গ) নলকূপের ঘ) পুকুরের উ:ক ২৪. ল্যাপটপ কী? ক) বড় কম্পিউটার খ) ছোট কম্পিউটার গ) ছোট বক্স ঘ) সুপার কম্পিউটার উ:খ ২৫. নিচের কোনটি বিষাক্ত গ্যাস? ক) অক্সিজেন খ) নাইট্রোজেন গ) কার্বন মনোক্সাইড ঘ) কার্বন-ডাই অক্সাইড উ:গ ইসলাম ও নৈতিকশিক্ষা সিএম মিরাজুল ইসলাম প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ গতকালের পর ২। শূন্যস্থান পূরণ করঃ ১–১০ = ১০ ক) হযরত মুহম্মদ (স)—— বংশে জন্মগ্রহণ করেন। খ)——পর্বতের গুহায় হযরত মুহম্মদ (স) ধ্যান মগ্ন থাকতেন। গ) হিজরতের সময় মহানবি (স)—— পাহাড়ের গুহায় আশ্রয় নেন। ঘ) মদিনা সনদে —— টি ধারা ছিল। ঙ) আল্লাহর কোনো —— নেই। চ) হযরত নূহ (আ) আল্লাহর নির্দেশে এক বিরাট —— তৈরি করেছিলেন। ছ) হযরত ইব্রাহীম (আ)-এর আমলে সেখানকার বাদশাহ ছিলেন ——। জ)—— মেষ চরাতেন। ঝ) হযরত ঈসা (আ) —— হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতেন। ঞ) ——ছিলেন মানুষের মহান ও আদর্শ শিক্ষক। ৩.অল্প কথায় উত্তর দাও ঃ ১–১০= ১০ ক) মহানবি (স) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? খ) মহানবি (স) কোন বংশে জন্মগ্রহণ করেন? গ) বিবি খাদিজার বিশ্বস্ত কর্মচারী কে ছিলেন? ঘ) মহানবি (স)-এর নিকট কে আল্লাহর মহান বাণী ওহি নিয়ে আসেন? ঙ) হিজরত শব্দের অর্থ কী? চ) মুহাজির বলা হয় কাদেরকে? ছ) পৃথিবীর সর্বপ্রথম লিখিত সনদ কোনটি? জ) মহানবি (স) এর জীবনের শেষ হজ কোনটি? ঝ) সর্বপ্রথম নবি ও মানুষ কে? ঞ) হযরত ঈসা (আ)-এর ওপর কোন কিতাব নাজিল হয়? ৪.বর্ণনামূলক প্রশ্ন (‘ক’ ও ‘খ’সহ যেকোন ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে) ঃ ৫–৮= ৪০ ক) মদিনা সনদ কী? মদিনা সনদের ধারাগুলি লিখ। খ) বদর যুদ্ধের ফলাফল বর্ণনা কর। গ) হযরত মুহম্মদ (স) এর নবুয়ত লাভের ঘটনা সংক্ষেপে লিখ। ঘ) নবুয়ত লাভের পর মহানবি (স) কী কী শিক্ষা দিলেন? ঙ) হযরত মুহম্মদ (স)- এর জন্মের সময় আরবের অবস্থা কেমন ছিল? বর্ণনা কর। চ) শান্তি সংঘের উদ্দেশ্যগুলো লিখ। ছ) মক্কা বিজয় ও রসুল (স)-এর অপূর্ব ক্ষমার দৃষ্টান্ত বর্ণনা কর। জ) বিদায় হজে মহানবি (স) যে ভাষণ দিয়েছিলেন তা সংক্ষেপে লিখ। ঝ) কুরআন মজিদে উল্লিখিত ১০ জন নবির নাম লিখ। ঞ) হযরত দাউদ (আ)- এর ন্যায়পরায়ণতা ও সুশাসন সম্পর্কে লেখ। ইংরেজি মো. জসিম উদ্দীন বিশ্বাস, প্রভাষক, ইংরেজি বিভাগ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ Lesson: Four সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আমরা আবার An Evening with Saikat’s Family বিষয়ে আলোচনা করবো। প্রথমে গুরুত্বপূর্ণ শব্দের অর্থসহ বাক্যরচনা আলোকপাত করা হলো । Music (সঙ্গীত): Sharno likes to listen to music very much. Apartment (ভবন): Saikat lives in an apartment. Parents (পিতামাতা: We should listen to our parents’ words. Neighbours (প্রতিবেশী): Our neighbours are very helpful. Improve (উন্নতি করা): Tonoy wants to improve his English. Orders (আদেশ): His mother gets orders for making new dresses. Cartoon (ব্যঙ্গচিত্র): Tom and Jerry is my favourite cartoon. Story (গল্প): Mehnaj wrote a story yesterday. Study (অধ্যয়ন করা): Tamzid studies attentively. Serve (পরিবেশন করা): My mother always serves us food. Grammar Corner: Tense in lesson four: Present Indefinite Tense: যে Tense দ্বারা বর্তমানে সাধারণত কোন কাজ করা হয় বা হয়ে থাকে এবং কোন অভ্যাস, অথবা চিরন্তন সত্য বুঝায় তাকে Present Indefinite Tense বলে। যেমনঃ (a) Saikat lives with his parents in an apartment in Bogra. (b) His father is a banker. (c) Mr. Islam writes stories. (d) Saikat’s mother makes dresses. (e) Saikat is a good student. Structure 1: Subject+ present form of verb+ object/ Extension: Saikat lives in an apartment. Structure2: Subject+ be verb (am/is /are) + complement. (a) Saikat is a good student. (b) Maleka Begum is a housewife. Notes: যদি কোন verb এর শেষে ch, sh, ss, o, and x থাকে তাহলে সেই verb এর সাথে ‘es’ যোগ হবে। যেমন: Saikat watches (watch+ es) cartoon on TV. Naimul washes (wash+ es) his own cloth. He possesses (posess+ es) a good moral character. Minhaj goes (go+ es) to school regularly. The man mixes (mix+ es) water with flour. শিক্ষার্থীরা এবার চলো দেখে নেওয়া যাক Lesson: 4 এ কোন কোন verbs ব্যবহূত হয়েছে সর্বক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য Present form Past focm Past Participle form Live (বাস করা) lived lived Be /am/ is /are (হয়) was, were been Write ( লেখা) wrote written Love (পছন্দ করা/ভালবাসা) love loved Listen (শুনা) listened listened Sew (সেলাই করা) sewed sewn Make (তৈরি করা) made made Get (পাওয়া) got got/ gotten Order (আদেশ) ordered ordered Read (পড়া) read read Want (চাওয়া) wanted wanted Improve (উন্নতি করা) improved improved Watch (দেখা) watched watched Show (দেখানো) showed showed Do (করা) did done Look (তাকিয়ে দেখা) looked looked Study (অধ্যয়ন করা) studied studied Eat (খাওয়া) ate eaten Help (সাহায্য করা) helped helped Wash (ধোয়া) washed washed Clean (পরিষ্কার করা) cleaned cleaned Go (যাওয়া) went gone Cook (রান্না করা) cooked cooked