এই প্রথম টিভি লাইভে
বেবী নাজনীন
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২০:১১
সর্বশেষ গত ১০ অক্টোবর উত্তরা ক্লাবে ব্ল্যাক ডায়মন্ড বেবী নাজনীন এককভাবে পারফর্ম করলেন। এবার বেবীকে ঘিরে রয়েছে আরও একটি চমকপ্রদ খবর। আর তা হলো এবারই প্রথম বেবী নাজনীন আসছেন টেলিভিশন লাইভ কনসার্টে। ঈদ উপলক্ষে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখীতে ঈদের তৃতীয় দিন রাত ১১টায় বেবী নাজনীনকে দেখা যাবে সরাসরি গান গাইতে। এতদিন কেন টিভি লাইভ করেননি এই প্রশ্নের জবাবে বেবী নাজনীন বলেন, ‘বাজেট নিয়ে বনিবনা হয়নি তাই মূলত টিভি লাইভে পারফর্ম করিনি।’ লাইভ এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা নিশো। বেবী তার গাওয়া জনপ্রিয় গানই পরিবেশন করবেন এই অনুষ্ঠানে। পাশাপশি দর্শক অনুরোধের গানও থাকবে বলে জানান তিনি। এদিকে আরেকটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন ঈদ উপলক্ষেই বেবী নাজনীনকে নিয়ে নির্মাণ করেছে আরও একটি এক্সক্লুসিভ সাক্ষাত্কারভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উঠে এসেছে বেবী নাজনীনের সংগীত ক্যারিয়ারের অনেক কিছু। তার বিশেষ এই সাক্ষাত্কারটি নিয়েছেন খ্যাতিমান কবি-উপস্থাপক আসাদ চৌধুরী। এটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন।