ঈদে অনুরূপ আইচের ‘রিটার্ন ব্যাক’

দেশের জনপ্রিয় গীতিকার-নাট্যকার অনুরূপ আইচের রচনায় এই ঈদে প্রচার হবে ‘রিটার্ন ব্যাক’ শিরোনামের একটি নাটক। এটি এটিএন বাংলায় ঈদের ৫ম দিন রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে। এতে অভিনয় করেছেন—সজল, রোমানা ও সীমানা। এর গল্পে দেখা যাবে—নাভিদ ও অপর্ণা পুরোনো বন্ধু। দীর্ঘদিন তাদের দেখা নেই। একদিন রাস্তায় হঠাত্ করেই দেখা হয়ে যায় দু’জনার। একটি বিপদ থেকে অপর্ণাকে উদ্ধার করে নাভিদ। কৃতজ্ঞতাস্বরূপ নাভিদের বাসায় যায় অপর্ণা। বাসায় গিয়ে অপর্ণা আবিষ্কার করে নাভিদ বিবাহিত। স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমানের কথা অপর্ণাকে জানায় নাভিদ। এভাবেই এগিয়ে যায় নাটকটি।