জোকস

 আগন্তুক :আপনার হোটেলে কি খালি রুম হবে? হোটেল ম্যানেজার :জ্বি স্যার হবে। আপনার কী ধরনের রুম চাই বলুন। আগন্তুক :আগে আপনাদের রেট কত সেটা বলুন। হোটেল ম্যানেজার :এখানে প্রতি রাত আপনি ২৫ ডলারে থাকতে পারবেন। এটাই এখানকার হোটেলগুলোর মধ্যে সবচেয়ে সস্তা রেট। আগন্তুক :২৫ ডলার চাইছেন আর নিজেদের সস্তা দাবি করছেন? এর চেয়ে কমে কিছু নেই। হোটেল ম্যানেজার :স্যার এর চেয়ে কমে পাঁচ ডলারেও একটা রুম আছে। তবে সেখানে থাকলে আপনার নিজের বিছানা নিজেকেই করে নিতে হবে। আগন্তুক :এ আর এমন কী! আমি নিজের বিছানা নিজেই দিব্যি করে নিতে পারব। আলোচনা শেষ হওয়ার আধঘণ্টা পর ম্যানেজার কয়েক টুকরা কাঠ, কিছু পেরেক আর হাতুড়ি আগন্তুকের হাতে তুলে দিয়ে তাকে একটা ফাঁকা রুম দেখিয়ে দিলেন!  ট্যুরিস্ট :তোমাদের হোটেল কি পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন? হোটেল বয় :অবশ্যই স্যার! এই বিছানার চাদরটা দেখুন। এটা যে মাত্র গতকালই ধোয়া হয়েছে তার প্রমাণ হিসেবে চাদরটা এখনও অনেকটা ভেজা আছে!  বারে পাশাপাশি বসে মদ খাচ্ছে দুই লোক। দু’জনই বারের নিয়মিত খদ্দের। কিন্তু সে অর্থে বাক্যালাপ কম। অবশেষে একদিন— প্রথম জন :আচ্ছা আমি সব সময়ই লক্ষ করি যে আপনি যতটা সময় পান করেন তার পুরোটা সময়ই আপনার পাশে একটা লোক চুপ করে বসে থাকে। এর কারণ কি বলুন তো? দ্বিতীয় জন :তেমন কারণ-টারণ কিচ্ছু নেই। এই লোকটা আমার সাথে আসে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য!