পাকিস্তানে গুলিতে
সাংবাদিক নিহত
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২০:৩৮
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কারাক জেলায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছে। নিহত সাংবাদিকের নাম আইয়ুব খাতাক। তিনি একটি উর্দু দৈনিকে কাজ করতেন।—খবর জিনহুয়ার।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা একটি মোটর সাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায়। পুলিশের এক কর্মকর্তা এই হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীরা মোটর সাইকেলে করে এসে ওই সাংবাদিকের বাসার বাইরে থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়। হত্যার কারণ এখনও জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।