দুমকিতে অর্ধেক মূল্যে বিক্রি হচ্ছে গরু

দুমকি উপজেলার বিভিন্ন হাট-বাজারে কোরবানির গরুর দাম কম। লেবুখালী বাজারে প্রতিবছরের চেয়ে এবছর দ্বিগুণ গরু বাজারে আসায় গরুর দাম অনেক কমে গেছে। বিপাকে পড়েছে পাইকারী বিক্রেতার চেয়ে এলাকার কৃষকরা । কৃষক আঃ রব জানান- লাভের আশায় ৬ মাস পূর্বে ত্রিশ হাজার টাকায় গরু ক্রয় করে পনের হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। বাজারে ভারত থেকে পাইকাররা গরু নিয়ে আসার কারণে গরুর দাম অনেক কমে গেছে। মুরাদিয়া বাজার পীরতলা বাজার সাতানী কালভার্ট বাজার মুন্সীর হাট বাজারে গরুর দাম একই অবস্থার কারণে মাথায় হাত দিয়ে ঝিমাচ্ছে ভুক্তভোগীরা।