নর্দান বিশ্ববিদ্যালয়ের
ছাত্র রিফাতের দাফন
কক্সবাজারে সম্পন্ন
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২১:০৪
রাজধানী ঢাকায় বন্ধুবেশী দুর্বৃত্তদের হাতে খুন হওয়া নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র আহমদ রেজা রিফাতের (২২) দাফন শনিবার সকালে তার গ্রামের বাড়ি কক্সবাজার সদর উপজেলার নাপিতখালীতে সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ১০টায় নাপিতখালী খেলার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজার হাজার শোকার্ত মানুষের ঢল নামে। পরে তার মৃতদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে স্থানীয় লোকজন রিফাতের হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকায় মানববন্ধন ও মৌন মিছিল বের করে। নিহত রিফাত কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৈলাশের-ঘোনা এলাকার রমিজ আহমদের ছেলে। পাঁচ ভাই বোনের মধ্যে রিফাত সবার বড়।