ড্রেনেজ সিস্টেম
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২১:৪৪
২০১০ সালের আগ পর্যন্ত, মাত্র ২০ মিনিটের বৃষ্টি জহুর আহমেদ স্টেডিয়ামে টেস্ট ম্যাচে একদিনের খেলা স্থগিত হওয়ার জন্য যথেষ্ট ছিল। এখন আধুনিক ড্রেনেজ সিস্টেম বসানো হয়েছে মাঠে। মাঠে মাটির উচ্চতায় দুই ফুট বাড়িয়ে দেয়া হয়েছে। ফলে আউট ফিল্ডে পানি জমে থাকার কোন কারণই নেই। এরপরও বৃষ্টির পর মাঠ খেলার উপযোগী করতে কিউরেটরদের প্রায় এক ঘণ্টা লাগলো। সব মিলিয়ে আগেই শেষ হয়ে গেল দিনের খেলা।