মুন্সীগঞ্জে দূরপাল্লার জাতীয় সাঁতার

নারী গ্রুপে সোনাসহ ২ রৌপ্য নৌবাহিনীর

গত শুক্রবার বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে দূরপাল্লার জাতীয় সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারী বিভাগে স্বর্ণসহ দুটি রৌপ্য লাভ করেছে বাংলাদেশ নৌবাহিনী। পুরুষ বিভাগের স্বর্ণ জিতেছে বিকেএসপি। এছাড়া স্বাগতিক মুন্সীগঞ্জ ও রাজশাহী একটি করে ব্রোঞ্জ পদক লাভ করেছে। এই প্রতিযোগিতায় সাতজন করে পুরুষ ও নারী বিভাগে ১৪ জন সাঁতারু অংশগ্রহণ করেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। বিকেএসপির মাহামুদুন নবী ৩ ঘণ্টা ৫৮ মিনিট সময় নিয়ে ১২ কিলোমিটার দূরত্ব পাড়ি দিয়ে স্বর্ণ পদক লাভ করেন। রৌপ্য পদক লাভ করেন নৌবাহিনীর পলাশ চৌধুরী এবং ব্রোঞ্জ পদক লাভ করেন সাব্বির হোসেন। এছাড়া ২ ঘণ্টা ১৫ মিনিট সময় নিয়ে ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে স্বর্ণ পদক লাভ করেছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা। একই দলের নাজমা খাতুন রৌপ্য এবং কুলসুম খাতুন ব্রোঞ্জ পদক লাভ করেন।