কুইন্স ব্যাটন আসবে সোমবার

আগামী বছর স্কটল্যান্ডে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমস। সে উপলক্ষে গেমসের কুইন্স ব্যাটন রীলে দলটি বিশ্ব ভ্রমণে বেরিয়েছে। কমনওয়েলথ গেমস উপলক্ষে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের বার্তা নিয়ে বাকিংহাম প্যালেস থেকে কুইন্স ব্যাটন রীলের যাত্রা শুরু হয়। বর্তমানে রীলে দলটি ভারতের দিল্লীতে অবস্থান করছে। সাথে আছেন তিন সদস্য। সোমবার ঢাকায় এসে ১৬ অক্টোবর দুপুরে ঢাকা ছাড়বে রীলে দল। ঢাকায় অবস্থানকালে কুইন্স ব্যাটন রীলে দল বিমানবন্দরে পৌঁছালে সংবর্ধনা দেয়া হবে বলে গতকাল জানানো হয়েছে। এ উপলক্ষে দেশের ক্রীড়াবিদদের নিয়ে র্যালি আয়োজন করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। থাকবে মোটর শোভাযাত্রা। ঢাকায় পৌঁছার পর ওই দিন সন্ধ্যায় ঢাকাস্থ বৃটিশ হাই কমিশনে সংবর্ধনার ব্যবস্থা করা হয়েছে। পর দিন সাভার স্মৃতি সৌধে যাবে র্যালী দল।