দ্বিভাষী শিশুরা বুদ্ধিদীপ্ত হয়

শিশুর মস্তিষ্ক গঠনে খাদ্য, পুষ্টি ও মানসিক সহযোগিতার কথা বলা হয়। কিন্তু বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন যে সব শিশুরা বাই লিঙ্গুয়াল বা দুই ভাষায় বা ততোধিক ভাষায় কথা বলে তাদের মস্তিষ্ক সুগঠিত হয় ও মস্তিষ্কের ওপর ইতিবাচক প্রভাব পড়ে এবং তারা অধিকতর বুদ্ধিদীপ্ত হয়। কানাডার টরেন্টোর ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সাইকোলজির অধ্যাপক ইলেন বিয়ালিসটকের মতে বাইলিঙ্গুয়াল শিশুদের শুধু মস্তিষ্কের ক্ষমতা বাড়ে তাই নয়, তাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিভ্রম সমস্যাও কম হয়। ড: ইলেনের মতে তার নেতৃত্বে একদল গবেষক টরেন্টোর বেক্রেস্ট জেরিয়াট্রিক সেন্টারে ২ শত লোকের ওপর জরিপ চালান। এতে দেখা যায় যারা বাইলিঙ্গুয়াল তাদের যারা মনো লিঙ্গুয়াল তাদের অপেক্ষা স্মৃতিভ্রম সমস্যা কম হয়েছে। অনেকের মধ্যে এক ধরণের ভুল ধারণা রয়েছে শিশুর ব্রেইনের ওপর বেশি চাপ পড়ে একাধিক ভাষা শিখাতে গেলে। বরং এটা এক ধরণের ভুল ধারণা। বরং শিশুর মস্তিষ্ক চর্চা যত বেশি হবে ততই বাড়বে তার স্মৃতিশক্তি এবং স্মৃতিভ্রম সমস্যাও হবে অনেক কম। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ