জামায়াত নেতাদের
মুক্তি দাবি
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২২:১৪
জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের আটক সকল নেতা-কর্মী এবং আলেমদের ঈদ-উল-আজহার আগেই মুক্তি দেয়ার জন্য দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
শনিবার এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগে আটক রাখা হয়েছে তার কোন ভিত্তি নেই। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই তাদের আটক করা হয়েছে।