আজ দেশে ফিরবেন খালেদা জিয়া
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২২:৩১
চিকিত্সা শেষে সিঙ্গাপুর থেকে আজ রবিবার দেশে ফিরছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি সিঙ্গাপুর থেকে ঢাকা পৌঁছাবেন।
গত ৯ অক্টোবর নিয়মিত চিকিত্সার অংশ হিসেবে সিঙ্গাপুর যান খালেদা জিয়া। তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিত্সা নেন।