আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

আজ ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব।’ এ উপলক্ষে রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা আলাদা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে প্রতিবন্ধীদের সাথে নিয়ে সরকারি বেসরকারি সংস্থাগুলো দুর্যোগ কমাতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, দুর্যোগে নারী ও শিশুর পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ দুর্যোগ ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ খুবই কম।