সুন্দর আবহাওয়ার জন্য ক্লাস বন্ধ!
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৩, ২২:৩২
সাধারণত আবহাওয়া খারাপ হলে স্কুল বন্ধ ঘোষণা করা হয়। কারণ শিক্ষার্থীদের আসতে সমস্যা হয়। অথচ ভিন্ন একটা উদাহরণ সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের এক স্কুলের অধ্যক্ষ। আবহাওয়া সুন্দর হওয়ার জন্য তিনি স্কুলের ক্লাস বন্ধ ঘোষণা করেছেন!
জর্জিয়া অঙ্গরাজ্যের কলম্বাস এলাকার ক্যালভারি খ্রিস্টিয়ান স্কুলের অধ্যক্ষ লেন ম্যাক উইলিয়ামস জানিয়েছেন, তিনি অনেকদিন ধরেই একটা ভাল দিন খুঁজছিলেন যেদিন স্কুল বন্ধ ঘোষণা করা যায়। আমি আগামী বছর অবসরে যাবো। এর আগেই কাজটি করার ইচ্ছা ছিল। শুক্রবারের আবহাওয়া সুন্দর হওয়ায় ক্লাস বন্ধ ঘোষণা করি। এর আগে ১৯৮০ সালে খারাপ আবহাওয়ার জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছিলাম। -ইউপিআই