জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা : বাংলা প্রথমপত্র
মোস্তাফিজুর রহমান লিটন,সিনিয়র শিক্ষক বাংলা বিভাগ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২০:৫৬
(সৃজনশীল অংশ) সময় : ২ঘণ্টা পূর্ণমান ৬০ খ বিভাগ
৪। মনোবল এমন এক জিনিস যার সাহায্যে মানুষ তার নির্দিষ্ট লক্ষ্যে অনায়াসেই পৌঁছে যেতে পারে। মহামানবদের প্রত্যেকেই লোক লজ্জার ভয়ে কোনো কাজ ফেলে রাখেন নি কারণ তারা জানতেন সমালোচনা বা লোকলজ্জার ভয় মানুষকে টেনে নিচে নামিয়ে দেয় যার ফলে মানুষ তার লক্ষ্যে যেতে পারে না। তাই জীবনে বড় হওয়ার জন্যে অপরের কথার ভয়ে থেমে থাকা যাবে না। মানুষের কল্যাণে কাজ করতে হলে অবশ্যই ভয়-ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।
ক. কামিনী রায়ের জন্ম বরিশালের কোন গ্রামে?
খ. মহত্ উদ্দেশ্যে মিলিত দলের সাথে কবি মিশতে পারে না কেন?
গ. উদ্দীপকের মনোভাব ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার কোন দিকটির বিরোধিতা করে, ব্যাখ্যা করো।
ঘ. “মানুষের কল্যাণে কাজ করতে হলে অবশ্যই ভয়-ভীতি-সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে” মন্তব্যটি কীভাবে ‘পাছে লোকে কিছু বলে কবিতায় প্রতীয়মান হয়েছে বিশ্লেষণ করো।
৫। আজি বাংলাদেশের হূদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে \ ওগো মা...
ডান হাতে তোর খড়গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ক. দেশ কবিতাটি কে লিখেছেন?
খ. ‘সুধার ধারা গড়িয়ে পড়ে গঞ্জ-নগর ছায়’—কথাটি ব্যাখ্যা করো।।
গ. উদ্দীপকের বক্তব্য ‘দেশ’ কবিতার মূলবক্তব্যের সঙ্গে কতটুকু বৈসাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘দেশ’ কবিতার পরিপূরক নয়” তোমার কী মনে হয় মন্তব্যটি যথার্থ? মতামত বিশ্লেষণ করো।
৬। মামুন কাজল দেশ ছেড়ে বর্তমানে বিদেশে অবস্থান করছেন। সেখানে অনেক টাকার লোভে সে দিন রাত পরিশ্রম করে। কিন্তু মা-বাবা সহ অন্যান্যদের কথা এবং দেশের কথা মনে পড়লে তার মন-প্রাণ কেঁদে ওঠে। তবু সে দেশে আসতে চায় না। তারপরও বিদেশ থেকে সে দেশের কথা অন্য জনের সাথে ভাগাভাগি করে। নতুন কেউ দেশ থেকে গেলে সবার কথা জানতে চায় এবং কেউ দেশে এলে বলে আমার কথা দেশে গিয়ে বলো আমি ভালো নেই।
ক. বাংলা ভাষার প্রথম মহাকাব্যের নাম লেখো।
খ. স্বদেশের প্রতি কবির শ্রদ্ধা ও একাগ্রতা প্রকাশের কারণ কী?
গ.উদ্দীপকে ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার কোন বিষয়টি অনুপস্থিত? ব্যাখ্যা করো।
ঘ. “উদ্দীপকটি ‘বঙ্গভূমির প্রতি’ কবিতার সম্পূর্ণ ভাবকে ধারণ করেছে কি।”—মূল্যায়ন করো।
গ-বিভাগ
৭। যশোরের বাঘারপাড়া উপজেলার বেতাল পাড়া গ্রামের রুমানার মধ্যবিত্ত পরিবারে বিয়ে হয় । বিয়ের বছরখানেকের মাথায় বিদেশে চলে যায় তার স্বামী নাফিস। কয়েকমাস পর রুমানার একটি কন্যাসন্তান হয়। কন্যাসন্তান হবার খবর শুনে কিছুটা আশাহত হয় নাফিস, কেননা তার স্বপ্ন ছিল পুত্র সন্তানের। তবে দেশে ফিরে এসে মেয়ের মুখ দেখে সব কষ্ট ভুলে যায় স্বপন। পরে সেই মেয়েটি হয়ে ওঠে দেশ সেরা সাহিত্যিক।
ক. রোস্তমের মায়ের নাম কী?
খ.সোহরাব রোস্তমকে কাপুরুষ বলার কারণ ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের ঘটনাটি ‘সোহরাব রোস্তম’ গল্পের কোন বিষয়টি নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকে উল্লেখিত স্বপন গল্পের রোস্তমের তুলনায় ভাগ্যবান’ উক্তিটি উদ্দীপক ও ‘সোহরাব রোস্তম’ গল্প অবলম্বনে বিশ্লেষণ করো।
৮। রাজা নামে এক দরিদ্র ভ্যান চালকের ছেলে একবার এক মন্ত্রীর বাড়ির সামনে গেলো মন্ত্রীর ছেলের সাথে দেখা করবে তাই। মন্ত্রীর ছেলে বাড়ির বাহির থেকে তার পোশাক দেখে বের করে দিলো। এরপর রাজা আবারও সেখানে এলো এবং পরক্ষণে মন্ত্রীর ছেলে তাকে ভেতরে নিয়ে গেলো। তারপর তাকে তার পরা পোশাকগুলো মন্ত্রীর ছেলে দিয়ে দিলো। বাসায় ফিরে এলে তার মা বললো তুই এগুলো কোথা হতে চুরি করে এনেছিস? সে মাকে কিছুতেই বোঝাতে পারলো না এমনকী তার বন্ধুরাও তাকে বিশ্বাস করলো না।
ক. চোরেরা রাজকুমারের কী নাম দিলো?
খ. টম কীভাবে রাজকুমারের সন্ধান পেলো?
গ. উদ্দীপকের যুবকের সাথে ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পের টমের বৈসাদৃশ্য তুলে ধরো।
ঘ। “উদ্দীপকটি ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পকে নির্দেশ করলেও গল্পের ভিন্নতা আরও বেশি ”—মন্তব্যটি বিশ্লেষণ করো।
৯। ডিসকাভারি চ্যানেলের বিয়ার গেইলস্ প্রমাণ করেছেন জীবনকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারলে যেকোনো প্রতিকুল পরিবেশেই টিকে থাকা যায়। কী পাহাড় কী বনে কী সাগরে—মনোবল ছাড়া কেউই টিকে থাকতে পারে না। নিজের উদ্যোগ এবং কর্ম পদ্ধতিই টিকে থাকার জন্যে যথেষ্ঠ।
ক. রবিনসন কোন স্থানের উদ্দেশে প্রথম সমুদ্র যাত্রা করে?
খ. ‘রবিনের মাথায় আবার দুর্বুদ্ধি চাপল।’ —প্রসঙ্গটি ব্যাখ্যা করো।
গ. ‘বিয়ার গেইলস্-এর মাঝে রবিসনের ছায়া দেখা যায়।’ উদ্দীপক ও ‘রবিনসন ক্রুশো’ গল্পের আলোকে উক্তিটি ব্যাখ্যা করো।
ঘ. ‘উদ্দীপকের চেয়ে ‘রবিনসন ক্রুশো’ গল্পটি আরও রোমাঞ্চকর’ উক্তিটি বিশ্লে¬ষণ করো।