২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান
জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২০:৫৭
দৃষ্টি সহায়ক যন্ত্র
১। ক্যামেরার ফিল্মের উপর কীসের প্রলেপ থাকে?
ক. আয়রন অক্সাইড খ. পারদ
গ. সিলভার হ্যালাইডঘ. জিঙ্কের গুঁড়া
২। আধুনিক ক্যামেরায় আলোক সম্পাতের সময় কত?
ক. 0.1s থেকে .001s
খ. .2s থেকে .002s
গ. 0.2-.002s
ঘ. কোনটি নয়
৩। কোনটি চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে?
ক. কর্ণিয়া খ. কৃষ্ণমণ্ডল
গ. আইরশ ঘ. কোনটি নয়
৪। রেটিনা ও চক্ষু লেন্সের মাঝে জেলি জাতীয় কোন পদার্থ থাকে?
ক. অ্যাকুয়াস হিউমার
খ. ভিট্রিয়াস হিউমার
গ. কর্ণিয়া ঘ. কোনটি নয়
৫। চোখের লেন্স রেটিনার উপর যে বিম্ব গঠন করে সেটি কেমন হয়?
ক. সোজা খ. উল্টো
গ. কোনটি নয় ঘ. একটু কালো
৬। কোনটি তীব্র আলোতে সাড়া দেয় এবং রঙের অনুভূতি ও পার্থক্য বুঝিয়ে দেয়?
ক. রড খ. কোণ
গ. কর্ণিয়া ঘ. আইরিশ
৭। ক্ষীণ দৃষ্টিসম্পন্ন লোকের চশমার লেন্স কেমন হওয়া উচিত?
ক. অবতল খ. উত্তল
গ. দ্বি-উত্তল ঘ. কোনটি নয়
৮। চোখের অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে কোনটি?
ক. ডায়াফ্রাম খ. কর্ণিয়া
গ. কৃষ্ণমণ্ডল ঘ. রড
৯। মানব চক্ষুর কোন অংশ ডায়াফ্রামের কাজ করে?
ক. রডখ. কোণগ. কর্ণিয়া ঘ. আইরিশ
১০। বিবর্ধক কাঁচে গঠিত বিম্ব কিরূপ?
ক. সোজা ও খর্বিত
খ. সোজা ও বিবর্ধিত
গ. উল্টো ও খর্বিত
ঘ. বাস্তব ও খর্বিত
১১। জটিল অণুবীক্ষণ যন্ত্রে গঠিত বিম্ব কীরূপ?
ক. উল্টো ও বিবর্ধিত
খ. সোজা ও বিবর্ধিত
গ. সোজা ও খর্বিত
ঘ. উল্টো ও খর্বিত
১২। কোন বিজ্ঞানী সর্বপ্রথম নভোবীক্ষণ যন্ত্র তৈরি করেন?
ক. থেলিস খ. কেপলার
গ. রবার্ট হুক ঘ. আলেক্সান্ডার ফ্লেমিং
১৩। স্বাভাবিক চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব বস্তু?
ক. ২৫ সে.মি খ. ২০ সে.মি.
গ. ১০ সে.মি. ঘ. ১৫ সে.মি.
১৪। স্বাভাবিক চোখের জন্য দূর বিন্দুর দূরত্ব কত?
ক. অসীম খ. 25 cm
গ. 100 cm ঘ. 100 m
১৫। চোখের আলোক সংবেদন আবরণ কোনটি?
ক. রেটিনা খ. কর্ণিয়া
গ. আইরিশ ঘ. লেন্স