ফোকাস

ঈদে হলো দেখা!

আইয়ব বাচ্চু ও মাকসুদুল হক। ব্যান্ড ক্যারিয়ারে রক লিজেন্ড আইয়ুব বাচ্চুর চেয়ে কিছু সিনিয়র হলেও দুজনই সমসাময়িক তারুণ্যের উচ্ছ্বাসকেই ধারণ করেছেন সময়ের ধারাবাহিকতায়। দুজনার ভেতরে একসময়ে ক্যারিয়ারের দৌড় আর প্রতিযোগিতার তীব্রতাও ছিল প্রকট। সেই সময় ফিরে গেছে তার ঘরে। দুজনই এখন এ দেশের লিজেন্ড মিউজিশিয়ান। এ দেশকে নিজস্ব সুর, কথা আর গায়কীর মুর্ছনায় দিয়েছেন অগণিত গান। নিজেদের এই ম্যাচিউরড সময়ে সম্প্রতি একটি স্যাটেলাইট চ্যানেলের ঈদ আয়োজনে একসাথে জ্যাম করেছেন অনেকক্ষণ। কথা বলেছেন গান আর নিজের স্মৃতিরশদ নিয়ে। তারই এক মুহূর্তে দুজনা।