তুমি বহুরূপী তুমি রূপহীন

‘নতুন কুঁড়ি’খ্যাত একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবরিন সাকা মিম ও অভিনেতা টুটুল চৌধুরীর এবারের দুর্গাপূজার বিশেষ নাটক ‘তুমি বহুরূপী তুমি রূপহীন’। এই নাটকের কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন তারা। এটিএন বাংলায় আজ রাত ৮টায় প্রচার হবে নাটকটি। টুটুলের চরিত্রটির নাম নিতাই, বর্ণ-পরিচয়হীন এক অনাথ ছেলে। আর অনিতা চরিত্রে অভিনয় করেছেন মিম। সে মন্দিরে-মন্দিরে, পথে-ঘাটে মায়ের গান গেয়ে বেড়ায়। তার এই গানকে ভালোবাসে অনিতা নামের এক বিধবা। নিতাইয়ের গান সবাই পছন্দ করে কিন্তু যেহেতু বর্ণপরিচয়হীন তাই তাকে পূজার সময় মন্দিরে উঠতে দেয় না। এবারের পূজায় নিতাই মন্দিরে উঠে গান গায়। এই অপরাধে পূজারীগণ তাকে পিটিয়ে আধ-মরা করে ফেলে রাখে। প্রেমিকা অনিতা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে যায়। বিরাজবালা নামের এক বাল্যবিধবা অনিতাকে বাঁচায়। এখান থেকেই নাটক শুরু। অবশেষে নিতাই ও অনিতার বিয়ের ব্যবস্থা করে। নাটকটি রচনা ও পরিচালনা করে এডি দুলাল। নাটকটিতে আরও অভিনয় করেছেন—রুনা খান, হাসান ইমাম প্রমুখ।