বাবুল আহমেদের ‘বালি ঘরের বালিকা’
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:০৯
দীর্ঘদিন ধরে অভিনয় আর সাংগঠনিক কাজেই সম্পৃক্ত রয়েছেন অভিনেতা বাবুল আহমেদ। এবারের ঈদেও বেশ কটি নাটকে অভিনয় করছেন তিনি। এর ভেতরে উল্লেখ করার মতো নাটক হলো এটিএন বাংলায় রিজওয়ান খানের রচনায় ‘বালি ঘরের বালিকা।’ ঈদের ৫ম দিন টেলিফিল্মটি বিকেল ৩টা ৫ মিনিটে প্রচার হবে। নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। নাটকটি প্রসঙ্গে অভিনেতা বাবুল আহমেদ বলেন, ‘আমার কাছে অভিনয়টা একটা নেশার মতো। তাই সকল ব্যস্ততার পর নিজেকে এর ভেতরে রাখতেই ভালো লাগে। সেই অভ্যাস থেকেই এবারের ঈদেও বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। আশা করছি আমার কাজগুলো দর্শকেরা উপভোগ করবেন।’