কুমিল্ল¬া ২৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই

কুমিল্ল¬া ২৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। জেলায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সাড়ে চার শতাধিক পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলমান থাকায় এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর লেখাপড়া ব্যাহত হচ্ছে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১ হাজার ৩৩০টি। এরমধ্যে প্রধান শিক্ষক রয়েছেন ১ হাজার ৬৯টি বিদ্যালয়ে। এরমধ্যে জেলার আদর্শ সদর উপজেলায় ৪টি, লাকসামে ৯টি, মনোহরগঞ্জে ১৯টি, নাঙ্গলকোটে ১২টি, চৌদ্দগ্রামে ৩৯টি, বরুড়ায় ২৩টি, চান্দিনায় ৯টি, দেবিদ্বারে ২৯টি, ব্রাহ্মণপাড়ায় ১৩টি, বুড়িচংয়ে ২৩টি, মুরাদনগরে ১৮টি, দাউদকান্দিতে ২৭টি, তিতাসে ১৫টি, মেঘনায় ১০টি, হোমনায় ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া জেলায় ২১০টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিছ আক্তার জানান, নিয়োগ প্রক্রিয়া ও পদোন্নতির মাধ্যমে এসব শূন্য পদ পূরণ করা হলে কোন সমস্যা থাকবে না।