সিলেট নগরীর অননুমোদিত বিলবোর্ড সরানোর নির্দেশ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৫
সিলেট মহানগরীর সৌন্দর্য বজায় রাখার স্বার্থে নগরের বিভিন্ন স্থানে অনুমতি ব্যতীত সাঁটানো তোরণ, সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। সিটি কর্পোরেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, অনুমতি ব্যতীত সাঁটানো সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন অপসারণে সিটি কর্পোরেশনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অনুমতি ব্যতীত মহানগরীর কোথায়ও তাঁর ছবি ব্যবহার করে সাইনবোর্ড, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন সাঁটানো যাবে না বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।