সায়মন হেরিটেজ রেসিডেন্সের র্যালি

কক্সবাজারে সায়মন হেরিটেজের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রা শেষে এ উপলক্ষে বসুন্ধরা সিটির স্টার জোনে একটি অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান। বিশেষ অতিথি ছিলেন অভিনেত্রী কবরী সারওয়ার এম.পি। উপস্থিত ছিলেন ‘সায়মন হেরিটেজ রেসিডেন্স’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি ও হোটেলের নির্বাহী পরিচালক মাহবুবুর রহমান। ১৯৬৪ সালে সায়েদুর রহমান ১০ কক্ষ বিশিষ্ট হোটেল সায়মন চালু করেন। ১৯৮০ সালে এটিকে ৭৫ কক্ষে উন্নীত করা হয়। বর্তমানে ১০ তলা ভবনে সায়মন হেরিটেজ রেসিডেন্স ২৪০ স্যুটসহ বর্তমান সময়ের বহুবিধ সুবিধা চালু করেছে।-প্রেস বিঞ্জপ্তি