গৌরিপুরে উন্নত জাতের লটকনের চারা আবিষ্কার
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৬
ময়মনসিংহের গৌরিপুর উপজেলায় লটকনের জন্য বেশ খ্যাতি রয়েছে। এর আরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে গৌরিপুর হর্টিকালচার সেন্টার উন্নত জাতের লটকনের কলমের চারা আবিষ্কার করেছে। স্বল্পমূল্যে কৃষকদের মধ্যে এ উন্নত জাতের ১০ হাজার লটকনের কলমের চারা বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে গৌরিপুর হর্টিকালচার সেন্টার। এ কলমের চারা মাত্র ৪ বছরে নিশ্চিত ভাল ফলন হবে বলে জানিয়েছেন গৌরিপুর হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ব্ববিদ পিএইচডি গবেষক কৃষিবিদ ড. মেহেদী মাসুদ। তিনি আরো জানান, সাধারণত লটকনের চারা থেকে ১০ বছরে ফলন হয়, কিন্তু এ কলমের চারা মাত্র ৪ বছরেই ফলন হবে। এতে কৃষকরা অল্প সময়ে ফলন পাবে এবং অর্থনৈতিকভাবে লাভবান হবেন। লটকনের প্রতিটি চারা ২০ টাকা মূল্যে গৌরিপুর হর্টিকালচার সেন্টার থেকে সকলে নিতে পারবে।