ঝিনাইগাতীতে তোপের মুখে এমপি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:২৭
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বনগাঁও বাজারে শনিবার রাতে নেতাকর্মীদের তোপের মুখে পড়েন সংসদ সদস্য একেএম ফজলুল হক চাঁন। তিনি শনিবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে পূজামণ্ডপ পরিদর্শন করে রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়ন হয়ে তিনানী বাজারে যাবার পথে বনগাঁও বাজারের একটি ক্লাবে উঠেন। এ সময় উপস্থিত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা তাকে বলেন, ৫ বছর এলাকায় আসেননি। এখন এলাকায় এসেছেন কেন? এ প্রশ্ন করেই নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে এমপির বিরুদ্ধে স্লোগান দেন। পরিস্থিতি সামাল দিতে তিনি ত্বরিত এলাকা ত্যাগ করেন।