নরসিংদীতে শিক্ষক সমাবেশ

গত শনিবার বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) নরসিংদী জেলা শাখার শিক্ষক সমাবেশ নরসিংদী প্রেসিডেন্সি কলেজে অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা শাখার সভাপতি মোঃ হোসনী মোবারকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও শিক্ষক কর্মচারী সংগ্রামী জোটের প্রধান সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম রনি। সভায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ, নন-এমপিও শিক্ষকদের এমপিওভুক্তিকরণ ও জাতীয় শিক্ষা নীতি থেকে আপত্তিকর এজেন্ডা বাতিলের দাবিতে আগামী ২৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাব ঢাকায় শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়েছে।