সংবাদ সংক্ষেপ

ছাতকে কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কোরবানির পশু বিতরণ ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা\ ছাতকের বাগবাড়ি মরহুম আলহাজ্ব আব্দুল ওয়াহিদ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দুস্থ ও গরীবদের মধ্যে কোরবানির মাংস বিতরণের জন্য ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ি ও দোহালিয়া ইউনিয়নের জীবনপুর গ্রামে ২টি কোরবানির পশু বিতরণ করা হয়। শনিবার ৮০ হাজার টাকা মূল্যের ২টি কোরবানির পশু আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়। চান্দিনায় কন্যা দায়গ্রস্ত ও গৃহহীনদের মাঝে চেক বিতরণ চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা\ কুমিল্লা চান্দিনায় কন্যাদায়গ্রস্ত ও গৃহহীন পরিবারের মধ্যে নগদ টাকার চেক বিতরণ করেন এম.এ মালেক বীরবিক্রম ফাউন্ডেশন। শনিবার চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকাস্থ ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে ছায়কোট গ্রামের কন্যাদায়গ্রস্ত ও গৃহহীন পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মাও. কাজী ছিদ্দিকুর রহমান রেজভী, কোষাধ্যক্ষ আবু নাছের প্রমুখ। এনায়েতপুর জামে মসজিদে ওরিয়েন্টাল গ্রুপের সহায়তা চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জ এনায়েতপুর হাটস্থ বৃহত্ বায়তুন নূর জামে মসজিদের নির্মাণ কাজে সহায়তার হাত বাড়িয়েছে ঢাকার আবাসন শিল্পের বৃহত্ প্রতিষ্ঠান ওরিয়েন্টাল গ্রুপ। শনিবার ১০ লাখ টাকার নির্মাণ উপকরণ মসজিদ কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির পরিচালক রাকিবুল করিম খান পাপ্পু। এ সময় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ব্যাপারী, সদস্য আব্দুল মতিন মেম্বার, হাট বণিক সমিতির সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চু উপস্থিত ছিলেন। কক্সবাজারে পলাতক আসামি গ্রেফতার কক্সবাজার প্রতিনিধি \ কক্সবাজার সদর উপজেলার সন্ত্রাসী ও ১৮ মামলার পলাতক আসামি জিয়াবুল হককে (২৫) একটি কাটা বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ। কক্সবাজার সদর থানার একদল পুলিশ শনিবার সদর উপজেলার চৌফলদণ্ডী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সন্ত্রাসী জিয়াবুল হক স্থানীয় মনির আহমদের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের দাবিতে মহাসড়ক অবরোধ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ শনিবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ী এলাকায় বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ করে এলাকাবাসী। ৫দিন পূর্বে পীরবাড়ী এলাকার ট্রান্সফরমার বিকল হয়ে পড়ে। এতে প্রায় ২ শতাধিক জুতা তৈরির কারখানাসহ প্রায় ৫ শতাধিক বাসা-বাড়িতে ৫ দিন ধরে বিদ্যুত্ সরবরাহ বন্ধ রয়েছে। বার বার ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুত্ বিতরণ বিভাগের লোকজনকে তাগাদা দেয়া হলে তারা ট্রান্সফরমার মেরামতের জন্য ৫০ হাজার টাকা দাবি করে। এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। নান্দাইলে ‘ঊষা’র মেধা যাচাই পরীক্ষা নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১২টি উচ্চ বিদ্যালয় ও ৩টি মাদ্রাসার ৫শ’ ১২জন শিক্ষার্থীদের নিয়ে শনিবার এক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট সলিডারেটি এলায়েন্স’(ঊষা) নামে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের একটি সংগঠন এ পরীক্ষার আয়োজন করে। মানিকগঞ্জে ছাত্রদলের আনন্দ র্যালি মানিকগঞ্জ প্রতিনিধি \ মানিকগঞ্জে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় আনন্দ র্যালি ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল। শনিবার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে। নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি মাসুদ পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, সহ-সভাপতি নাজমুল হক লিটন। রাজাপুরে রোগীদের মাঝে খাবার বিতরণ রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা\ ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় হরিসভা মন্দিরের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত শতাধিক রোগীর মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার রোগীদের মাঝে খাবার বিতরণ করেন উপজেলা কেন্দ্রীয় হরিমন্দিরের উপদেষ্টা পরিমল চন্দ্র সাহা। এসময় উপস্থিত ছিলেন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সক আবুল খায়ের মাহমুদ রাসেল, হরিমন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি হিমাংশু কুমার দাস প্রমুখ। নোয়াখালীতে বিএনপির যৌথ সভা নোয়াখালী প্রতিনিধি \ জতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের কর্মসূচি নির্ধারণে নোয়াখালী সদর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের কমিটিসমূহের নেতাদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার বিএনপির অস্থায়ী জেলা কার্যালয়ের উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মোঃ শাহজাহান প্রধান অতিথি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ বিশেষ অতিথি ছিলেন। হোমনায় দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ পবিত্র ঈদুল আযহা ও শারদীয় দুর্গোত্সব উপলক্ষে হোমনা উপজেলার পাঁচ শতাধিক দুস্থ পুরুষ-মহিলার মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার ও রবিবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আঃ মজিদের স্ত্রী সাজেদা মজিদ ব্যক্তিগত উদ্যোগে উপজেলার শ্রীনগর, বাঁশগাড়ী, শোভারামপুর গ্রামে এসব বস্ত্র বিতরণ করেন। ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক বাবুল কৈরী ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ নং কাঁঠাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল কৈরীকে গতকাল রবিবার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ২০১৩ নির্বাচিত করা হয়। উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, নিয়মানুবর্তিতা,পাঠ পরিকল্পনা অনুসরণ করে পাঠদানে দক্ষতা, হোম ভিজিটের মাধ্যমে ছেলে মেয়েদের বিদ্যালয় পরিত্যাগ রোধ, পাঠদানে আনন্দদায়ক পরিবেশ সৃষ্টিতে শিক্ষকের ভূমিকা সহ সার্বিক মূল্যায়নের ভিত্তিতে বাবুল কৈরীকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়। হরিপুরে জাতীয় স্যানিটেশন মাস পালিত রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস কর্মসূচি সাড়ম্বরে পালিত হয়। এ উপলক্ষে সমপ্রতি উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা মিলনায়তনে ইউএনও আবু ছালেহ মো: মুসা জঙ্গী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর। পূর্বধলায় মোটর সাইকেল ছিনতাইকারী যুবক আটক পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা পূর্বধলায় শনিবার গভীর রাতে মোটর সাইকেল ছিনতাইয়ের চেষ্টা কালে সোহাগ (২৮) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। সে উপজেলার খলিশাউড় ইউনিয়নের খলাপাড়া গ্রামের আ. গনির ছেলে। সৈয়দপুরে বিকাশ কর্মী খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুরে দিনে-দুপুরে ছিনতাইকারীর গুলিতে নিহত বিকাশ কর্মী হাবিবুর রহমান হাবিবের খুনিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সৈয়দপুর পৌরসভার ১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে রবিবার শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন করা হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন হোসেন, এম. এ মোতালেব, হাসিবুর রহমান চৌধুরী প্রমুখ। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের সংবর্ধনা গোপালগঞ্জ প্রতিনিধি \ দুর্গোত্সব উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়েছে শ্রী শ্রী গনেশ পাগল সেবাশ্রম ও সংঘ। শনিবার রাতে কোটালীপাড় শ্রী শ্রী গনেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমের পূজা উদযাপন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচ.এম অহিদুল ইসলাম হাজরা। মতলবে শ্রেষ্ঠ শিক্ষিকা নুরুন্নাহার মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা \ মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ/১৩ উপলক্ষে উপজেলা শিক্ষা কমিটি গত ৯ অক্টোবর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরুন্নাহার আক্তার বকুলকে নির্বাচিত করেছেন। তিনি পর পর তিনবার উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। ধামরাইয়ে মাদক বিরোধী সমাবেশ ও শপথ ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ ধামরাই থানা পুলিশের উদ্যোগে শনিবার কাওয়ালিপাড়া, বালিয়া ও যাদবপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কয়েক হাজার এলাকাবাসী মাদক ব্যবসায়ী এবং মাদক ব্যবহারকারীদের ধরিয়ে দিয়ে ধামরাই উপজেলাকে মাদকমুক্ত করার শপথবাক্য পাঠ করেন। সমাবেশে সভাপতি ছিলেন কাওয়ালিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ শাজাহান। উপস্থিত ছিলেন বালিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মধু এবং যাদবপুরের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান। দেবীগঞ্জে ভিশন ২০২১ বাস্তবায়নে আলোচনা দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা \ বর্তমান সরকারের প্রায় ৫ বছরের সাফল্য ও স্বপ্নের ডিজিটাল সোনার বাংলাদেশ গড়ার অভিপ্রায়ে সরকারের দিন বদলের সনদ ভিশন ২০২১ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের মানুষের মধ্যে স্বাস্থ্য ও সামাজিক ইস্যুতে সচেতনতা বিষয়ক আলোচনা সভা শনিবার দেবীগঞ্জ বিজয় চত্বরে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নুরল ইসলাম সুজন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। ট্রেনে আসন বৈষম্যের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন নেত্রকোনা প্রতিনিধি \ ঢাকা-মোহনগঞ্জ ভায়া নেত্রকোনায় চলাচলকারী আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনে নেত্রকোনার সদরের জন্য আসন বৈষম্যের প্রতিবাদে এবং আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে গতকাল শনিবার নেত্রকোনা শহরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। একঘন্টা স্থায়ী মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে আসন সংখ্যা বৃদ্ধির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট এবং প্রবীণ শিক্ষক অধ্যাপক মতীন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার হায়দার জাহান চৌধুরী, সুজন সভাপতি শ্যামলেন্দু পাল। মির্জাপুরে ২ ডাকাতকে গণধোলাই মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ২ ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। শনিবার রাতে উপজেলার ইচাইল গ্রামে ঘটনাটি ঘটে। আটককৃত ডাকাতরা হলো: মির্জাপুর উপজেলার বাগজান গ্রামের মোশারফ হোসেনের ছেলে নাজমুল (২২) ও পুষ্টকামুরি গ্রামের আব্দুল কাদের ড্রাইভারের ছেলে জুয়েল (২০)। সাঘাটা ও ফুলছড়িতে পূজামন্ডপে আর্থিক অনুদান সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা \ গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন পূজামন্ডপে অর্থ প্রদান করেছেন বিএনপি নেতা মো. হাসান আলী। সাঘাটা-ফুলছড়ি বিএনপি’র প্রধান সমন্বয়ক সাবেক বিএনপি নমিনী মো. হাসান আলীর দেয়া অর্থ স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে ৫৬টি পূজামন্ডপে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতীদল যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আরশাদুল করিব রাঙ্গা, সেলিম আহাম্মেদ তুলিপ, হুমায়ুন কবির বাবলু প্রমুখ। হোসেনপুরে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ’র মাঝে বস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল কালাম আজাদ। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আয়ুব আলী, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার দিলীপ দে ,উপজেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদ উপস্থিত ছিলেন। ঘিওরে পূজামন্ডপ পরিদর্শনে জেপি’র নেতৃবৃন্দ ঘিওর, (মানিকগঞ্জ) সংবাদদাতা \ মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজিত শারদীয় দুর্গা পূজার বিভিন্ন স্থানে পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় পার্টি (জেপি)। গতকাল রবিবার হিন্দু সমপ্রদায়ের নবমী পূজা যার দুষ্টদমন ও সৃষ্ট পালনের জন্য করে থাকেন। হিন্দু সমপ্রদায়ের সর্ববৃহত্ ধর্মীয় উত্সব শারদীয় দুর্গা পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে ঘিওর উপজেলার বিভিন্ন স্থানে পূজামন্ডপ পরিদর্শন করেন জাতীয় পার্টি (জেপি’র) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল খায়ের সিদ্দিকী আবু, জেলা জাতীয় পার্টি (জেপি’র) সাধারণ সম্পাদক এ.কে.এম জহির হোসেন (জলিল)। সিংড়ায় জামায়াত প্রার্থীর গণসংযোগ সিংড়া (নাটোর) সংবাদদাতা \ আসন্ন দশম নির্বাচনে নাটোর ৩ সিংড়া আসনের জামায়াতের একমাত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেছেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক বেলালুজ্জামান । রবিবার উপজেলা কোর্ট মাঠ থেকে শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রাসহ গণসংযোগ শুরু করেন। গণসংযোগকালে তিনি কলম, হাতিয়ানন্দ, লালোর ও শেরকোল ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও পূজামন্ডপ পরিদর্শনসহ মানুষের কুশল বিনিময় করেন। কুমিল্লায় কারিগরি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন কুমিল্লা প্রতিনিধি \ হস্তশিল্পের প্রশিক্ষণ নিয়ে নিজকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কুমিল্লায় জনকল্যাণ কারিগরি নারী-পুরুষ ও কিশোর-কিশোরী শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার নগরীর কাঁটাবিল এলাকায় এ কেন্দ্রের উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কু। কাউন্সিলর হোসনেয়ারা তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল হোসেন, ছিদ্দিকুর রহমান সানু, শাহআলম মিয়া, জাকির হোসেন, সাদ্দাম, মামুন মিয়া, আবুল হাশেম, বাপ্পী প্রমুখ। কালিয়াকৈর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কমিটি গঠন কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা \ কালিয়াকৈর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন গঠনকল্পে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার সফিপুর ওসমান গণি প্লাজার একটি হলরুমে প্রধান শিক্ষক সফিকুল ইসলাম রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য করেন, ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম তুষারী, প্রধান শিক্ষক আব্দুল খালেক। নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় দাবিতে মানববন্ধন নওগাঁ প্রতিনিধি \ “নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় দাবি নয়; প্রাপ্য” এ স্লোগানকে সামনে রেখে নওগাঁয় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকালে শহরের মুক্তির মোড়ে স্থানীয় সংগঠন মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট অফ নওগাঁয়ে এই মানববন্ধন পালন করা হয়। সংগঠনের আহ্বায়ক নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে বক্তব্য রাখেন শফিকুর রহমান, এমএম রাসেল, নাজমুল আনাম, ওমর ফারুক সুমন, জয়ন্ত বর্মন, মারুফ মোরশেদ, নাফিস সাদিক, সামসুল আনাম, ফরহাদ হোসেন, মিজানুর রহমান প্রমুখ।