রাঙ্গামাটির লংগদুতে জেএসএস সমর্থক গুলিবিদ্ধ
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২১:৩১
রাঙ্গামাটির দুর্গম লংগদু উপজেলায় এক জেএসএস সমর্থককে গুলি করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত জেএসএস সমর্থক ৭নং ইউনিয়নের কাঠালতলীর ধঝরপাড়া এলাকার মুক্ত কিশোর চাকমার ছেলে সোনাগাজি চাকমা (৪৮)। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ম্যাগজিন ও তিনটি গুলির খোসা উদ্ধার করে। আহত সোনাগাজি চাকমাকে প্রাথমিক চিকিত্সা দিয়ে রাঙ্গামাটি হাসপাতালে পাঠানো হয়েছে।