মহেশপুর খোসালপুর সীমান্ত থেকে ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে পুলিশ। শনিবার রাতে নেপার বিলপাড়া থেকে ফেন্সিডিল আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেপার বিলপাড়া থেকে বস্তা ভর্তি ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টির পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: নদীবন্দরে সংকেত ১, বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এমআরএম