রাজিব জিতেছেন মহিলা দাবাড়ুর বিরুদ্ধে
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:১৩
ইন্দোনেশিয়ার ওপেন দাবায় আবার জিতেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব। গতকাল পঞ্চম রাউন্ডে রাজিবের প্রতিপক্ষ ছিলেন মহিলা দাবাড়ু। গতকাল রাজিব হারিয়েছেন মঙ্গোলিয়ার মহিলা গ্র্যান্ডমাস্টার নাখবায়েভা গুলিসখানকে। রাজিব পাঁচ খেলায় আড়াই পয়েন্ট পেলেন। শনিবার ফিলিপাইনের দাবাড়ু আন্তর্জাতিক মাস্টার ইমানুয়েল সেনাদোরের কাছে হেরে যান।