ঘাসফুল আয়োজন করলো শরত্ কবিতা উত্সব

গণমাধ্যম সংস্থা ‘ঘাসফুল’র আয়োজনে গত শনিবার রাজধানীর কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে শরত্ কবিতা উত্সব অনুষ্ঠিত হয়। অ্যাডর্ন পাবলিকেশনের শরত্ বই উত্সবের সমাপ্তি উপলক্ষে করা হয় এ কবিতা উত্সবের আয়োজন। কবি আসাদ চৌধুরী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের শুরুতেই সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী সম্মাননা কবি বেলাল চৌধুরীকে তুলে দেন ঘাসফুল’র রওনক সুলতানা, ড. রকিবুল হাসান ও নাসরীন আক্তার। অনুষ্ঠানে কবি দিলওয়ার ও কবি মোশতাক দাউদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বেলাল চৌধুরী, রফিক আজাদ, রবিউল হুসাইন, রুবি রহমান, মমতাজ বেগম, মাহবুব সাদিক, হাবীবুল্লাহ সিরাজী, মুহম্মদ নূরুল হুদা, ফারুক মাহমুদ, বিমল গুহ, নাসির আহমেদ, সোহরাব হাসান, আলম তালুকদার, গোলাম কিবরিয়া পিনু, কামাল চৌধুরী, আসাদ মান্নান, ফরিদ কবির, ত্রিশাখ জলদাস, আবু হাসান শাহরিয়ার, মিনার মনসুর, রেজাউদ্দিন স্ট্যালিন, ফারুফ রায়হান, সৌরভ জাহাঙ্গীর, সুহিতা সুলতানা, রকিবুল হাসান, শেলী নাজ ও জুনান নাশিত।-প্রেস বিজ্ঞপ্তি