টঙ্গীতে নাজমুল হত্যার তিন আসামি গ্রেফতার

জেলায় চাঞ্চল্যকর নাজমুল হত্যা মামলার প্রধান ৩ আসামিকে র্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে মো. সোহাগ, মো. শাহ আলম ও মো. সজীব হোসেন। গতকাল রবিবার র্যাব-১ এর কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩ সেপ্টেম্বর টঙ্গীর দক্ষিণ আউচপাড়া ব্যাপারীবাড়ী রোডস্থ একটি বাড়ির কক্ষ থেকে মো. নাজমুলকে দুর্বৃত্তরা নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।