সরকার ‘কিলিং স্কোয়াড’ গঠন করছে :বিএনপি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২১
ঈদের পর বিরোধী দলের আন্দোলন ঠেকাতে সরকার ‘কিলিং স্কোয়াড’ গঠন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, আন্দোলন ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন ও মন্ত্রী-এমপিদের ঘনিষ্ঠ এবং অনুগতদের নিয়ে টর্চার সেল গঠন করেছে সরকার। এই সেলকেই পরে কিলিং স্কোয়াডে পরিণত করা হবে।
আমরা আমাদের বিভিন্ন সূত্রের মাধ্যমেই এ বিষয়ে নিশ্চিত তথ্য পেয়েছি। সাংবাদিক সম্মেলনে সাপ্তাহিক বুধবার সম্পাদক আমীর খসরুকে অপহরণ চেষ্টার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।