প্রধানমন্ত্রী ঈদের দিন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০১৩, ২২:২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিন দলের নেতাকর্মী, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, কূটনৈতিক, বিচারপতি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, সকাল ৯টায় গণভবনের লনে ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হবে। প্রধানমন্ত্রী প্রথমে দলের নেতাকর্মী, পেশাজীবী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১১টায় তিনি কূটনৈতিক এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।